Home » Blog » যুব কংগ্রেসের প্রধান উদয় ভানু চিবকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেবার দাবিতে ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেস

যুব কংগ্রেসের প্রধান উদয় ভানু চিবকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেবার দাবিতে ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেস

by Planet Tripura
0 comments 5 views

যুব কংগ্রেসের প্রধান উদয় ভানু চিবকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেবার দাবিতে ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেস কংগ্রেস ভবন প্রাঙ্গণে গণ অবস্থান করে। প্রসঙ্গত দিল্লি পুলিশ মঙ্গলবার ভোরবেলা ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিবকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি সমাপ্ত এ আই ইমপ্যাক্ট সামিটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শার্টবিহীন বিক্ষোভ এবং স্লোগান দেওয়ার ঘটনায় তাকে আটক করা হয়।যুব কংগ্রেসের প্রধান উদয় ভানু কে প্রায় ২০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে।এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা জানান এপস্টিন ফাইলে বিজেপি নেতাদের নাম যাতে কোনভাবে প্রকাশ না পায় সেই জন্য নরেন্দ্র মোদি সরকার আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এতে আমেরিকা থেকে আমদানিকৃত পণ্য সামগ্রীতে শুল্ক বহাল থাকলেও ভারত থেকে রপ্তানিকৃত শুল্কের পরিমাণ শূন্য। এতে করে কৃষক থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে। এরই পরিপ্রেক্ষিতে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিবের নেতৃত্বে গণতান্ত্রিকভাবে এআই ইমফ্যাক্ট সামিটে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে। যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশ জুড়ে যুব কংগ্রেস এই গণ অবস্থান কর্মসূচি পালন করছে। তারই অঙ্গ হিসেবে আজ প্রদেশ কংগ্রেস ভবনে গণ অবস্থান কর্মসূচি থেকে উদয় ভানু চিবকে অবিলম্বে মুক্তি প্রদানের দাবি জানানো হয়েছে। নীলকমল সাহা জানান অতি দ্রুত যদি তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে যুব কংগ্রেস আরো কঠুর আন্দোলনে সামিল হবে

You may also like

Leave a Comment