বর্তমান সরকারের লক্ষ্য রাজ্যের প্রত্যেকটি জেলাকে উন্নয়নের নিরিখে একই সাথে এগিয়ে নিয়ে যাওয়া। তাই আজ দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়ার উন্নয়নে আরেকটি নতুন পালক যুক্ত হল। উদ্বোধন হলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা ভেটেনারি মেডিসিন স্টোর। এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এই মেডিসিন স্টোরটি গড়ে উঠে বিলোনিয়া প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক তথা উপ-অধিকর্তা এর কার্যালয়ে সংলগ্ন এলাকায়। ফলুক উন্মোচন এবং ফিতা কেটে এ জেলা ভেটেনারি মেডিসিন স্টোরের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক মোঃ সাজ্জাদ পি, সমাজসেবী সায়ন্তন দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। আগামী এক মাসের মধ্যে এই স্টোরটি কোল্ড স্টোরে রূপান্তরিত হবে বলে জানা যায়। এই জেলা ভেটেনারি মেডিসিন স্টোর হওয়ার কারণে এখন থেকে দক্ষিণ জেলার হাজার হাজার প্রাণী ও পাখি পালক ভাই-বোনরা উপকৃত হবে বলে বলেন অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি দীপক দত্ত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে বিভিন্ন কাজগুলি তুলে ধরে সকলকে পশু পালনে এবং পাখি পালনের এগিয়ে আসার আবেদন জানান।।
