Home » Blog » পুলিশ সপ্তাহ উদযাপন

পুলিশ সপ্তাহ উদযাপন

by Planet Tripura
0 comments 9 views

পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে অরুন্ধতীনগরের পুলিশ লাইনে আয়োজিত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এই সময়ের মধ্যে ত্রিপুরা সরকার সার্বিকভাবে সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশে ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে। প্রয়োজন অনুযায়ী পুলিশ পদে নিয়োগ করা থেকে শুরু করে সার্বিক অর্থে বিভিন্নভাবে পুলিশকে আধুনিক করার জন্য নানা প্রকারের প্রয়াস কাজ করে। বিগত বছর যেমন বাইজাল বাড়ি থানা উদ্বোধন হয়েছে ঠিক এর পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে পুলিশ যাতে করে আরো বেশি করে সাধারণ মানুষের পাশে থাকতে পারে সেই প্রয়াস অব্যাহত। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে অরুন্ধতীনগরের পুলিশ লাইনে আয়োজিত কর্মসূচিতে উপরে উল্লেখিত কথাগুলো বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। পাশাপাশি মুখ্যমন্ত্রী সকল স্তরের পুলিশ কর্মীরা যাতে করে আরো বেশি করে দায়িত্ব সচেতন ভূমিকা পালন করার মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারেন এবং সেই আস্থার সংমিশ্রণে সমাজের পাশে নিরন্তর ভাবে থাকতে পারেন সেই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান রাখেন। এখানে উল্লেখ করা প্রয়োজন মুখ্যমন্ত্রী সহ পুলিশের বিভিন্ন স্তরের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজকের পুলিশ সপ্তাহ উদযাপনের অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুন ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়েছে। গোটা রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যুক্ত বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদেরকে নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়েছে।

You may also like

Leave a Comment