Home » Blog » পানীয় জলের দাবিতে কদমতলায় সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে কদমতলায় সড়ক অবরোধ

by Planet Tripura
0 comments 9 views

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ। ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা -ধর্মনগর মূল সড়কের লোয়ার গেইট সংলগ্ন এলাকায়।

অবরোধ কারীরা জানান, বিগত দুই মাস ধরে বিষ্ণুপুর ৪নং ওয়ার্ডে পানীয় জল নেই।ফলে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রসাশনীক স্তরেও জানিয়ে কোনো ফল হয় নি। এরই ফলস্তূতিতে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সড়ক অবরোধে বসেন ভূক্ত ভোগী গ্ৰামবাসীরা। অবরোধ কারীদের অধিকাংশই প্রমিলা বাহিনী।

তাদের একটাই দাবি জল চাই।এদিকে,পথ অবরোধের খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অবরোধ তুলার চেষ্টা করেও ব্যার্থ হয়।পরে ছূটে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ।অপরদিকে, এই সড়ক অবরোধের ফলে পথ চলতি মানুষদের চরম ভুগান্তির শিকার হতে হয়।

রাস্তার দুধারে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। মিহির নাথ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন।চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ আশ্বস্ত করেন, দুই থেকে তিন দিনের মধ্যেই এলাকার পানীয় জলের সমস্যা সমাধান করা হবে।

পাশাপাশি এই সময়ের মধ্যে গাড়ি মারফত জল সরবরাহের ব্যবস্থাও করা হবে। কদমতলা ব্লক চেয়ারম্যান মিহির নাথ এর আশ্বাসে অবশেষে সড়ক অবরোধ তুলে নেন প্রমিলা বাহিনীর সদস্যারা।

স্থানীয় বাসিন্দাদের দাবি—যত দ্রুত সম্ভব স্থায়ী সমাধান না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন।

 

You may also like

Leave a Comment