Home » Blog » বিহার জয়ে ত্রিপুরা বিজেপির বিজয় মিছিল ও উচ্ছ্বাস

বিহার জয়ে ত্রিপুরা বিজেপির বিজয় মিছিল ও উচ্ছ্বাস

by Planet Tripura
0 comments 17 views

বিহার বিধানসভা নির্বাচনে NDA–র জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে ত্রিপুরা বিজেপি। আগরতলার কৃষ্ণনগর পার্টি অফিস চত্বরে সকাল থেকেই জমায়েত হন শতাধিক কর্মী-সমর্থক। বিজয় উৎসবের অংশ হিসেবে কর্মীরা বাজি ফাটান এবং ভাঙরার তালে তালে নৃত্যে অংশ নেন মহিলা কর্মীরাও। এরপর শুরু হয় বিশাল বিজয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক দীপক মজুমদারসহ জেলা নেতৃত্ব। কৃষ্ণনগর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মেলারমাঠে এসে শেষ হয়। পুরো পথজুড়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিজেপি নেতৃত্ব জানায়, বিহার নির্বাচন ফলাফল প্রমাণ করেছে যে দেশের জনগণ এনডিএ সরকারের প্রতি আস্থা রাখে এবং এই জয় তৃণমূল স্তরের কর্মীদের আরও উজ্জীবিত করবে।

 

You may also like

Leave a Comment