Home » Blog » আমতলীতে স্ত্রীকে গলাটিপে হত্যা গ্রেপ্তার অভিযুক্ত স্বামী

আমতলীতে স্ত্রীকে গলাটিপে হত্যা গ্রেপ্তার অভিযুক্ত স্বামী

by Planet Tripura
0 comments 10 views

 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর :
আমতলী থানাধীন আশ্রমপাড়া এলাকায় স্ত্রীর গলাটিপে হত্যা করে মৃতদেহের পাশেই সারারাত কাটালেন অভিযুক্ত স্বামী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মৃত গৃহবধূর নাম বিউটি দাস। স্বামী জগন্নাথ দাস রবিবার সকালে আমতলী থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিশালগড়ের গৌতমনগরের বাসিন্দা জগন্নাথ দাস স্ত্রী বিউটি দাসকে নিয়ে আশ্রমপাড়ার তপন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। প্রায়ই দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত।

শনিবার রাতে তীব্র ঝগড়ার জেরে জগন্নাথ দাস রাগের মাথায় স্ত্রীকে গলাটিপে হত্যা করেন বলে পুলিশকে জানিয়েছেন। পরে রাতভর মৃতদেহের পাশেই বসে ছিলেন তিনি। রবিবার সকালে নিজেই মৃতদেহ নিয়ে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা বিউটি দাসকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের কাছে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়লে জগন্নাথ হাসপাতাল থেকে পালিয়ে যান। কিছুক্ষণ পর তিনি নিজেই আমতলী থানায় আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন বলেও জানা গেছে।

ঘটনায় আমতলী থানার ওসি পরিতোষ দাসএসডিপিও পারমিতা পান্ডে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। সঙ্গে ছিল ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম। পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরেই এই হত্যাকাণ্ড। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে আমতলী এলাকাজুড়ে নেমে এসেছে তীব্র চাঞ্চল্য।

You may also like

Leave a Comment