Home » Blog » সোনা-রুপোর ETF-এ SEBI-র নতুন নিয়ম

সোনা-রুপোর ETF-এ SEBI-র নতুন নিয়ম

সোনা ও রুপোয় লগ্নিতে বড় বদল, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর SEBI-র নতুন নিয়ম

by Planet Tripura
0 comments 80 views

সোনা-রুপোয় লগ্নির নিয়মে বড় বদল এর সির্ধান্ত সেবির! ১লা সেপ্টেম্বর থেকে ব্যাপক লাভের সুযোগ খুচরো বিনিয়োগকারীদের জন্য।

সোনা ও রুপোয় লগ্নির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে জানা গেছে । আগামী ১লা সেপ্টেম্বর ২০২৬ থেকে বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ‘সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচে়ঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ বা সেবি (SEBI)-র নতুন নিয়ম মেনে সোনা-রুপোর ইটিএফে (ETF) বিনিয়োগ করতে হবে খুচরো বিনিয়োগকারীদের। সেবির স্পষ্ট দাবি, এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে খোলা বাজারের সঙ্গে কাগুজে সোনা-রুপোর দামের বৈষম্য মিটে যাবে এবং বিনিয়োগকারীদের লোকসানের ঝুঁকি কমবে। পাশাপাশি, বৃদ্ধি পাবে মুনাফার অঙ্ক।

বর্তমান নিয়ম অনুযায়ী, ভারতের ইটিএফ বাজারে কাগুজে সোনা-রুপোর লেনদেনের সময় বিনিয়োগকারীরা দু’দিনের পুরনো দাম (Reference Price) পেয়ে থাকেন। শেয়ার বাজার অস্থির থাকলে বা আন্তর্জাতিক বাজারে সোনা-রুপোর দাম দ্রুত ওঠানামা করলে, এই দু’দিনের পুরনো দামের কারণে খোলা বাজারের আসল দামের সঙ্গে ইটিএফ-এর দামের বড়সড় ফারাক তৈরি হয়।এর একটি বড় উদাহরণ দেখা গিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে। সেই সময় ১৪ থেকে ১৬ শতাংশ দাম চড়েছে মনে করে খুচরো লগ্নিকারীরা তাড়াহুড়ো করে প্রচুর রুপোর ইটিএফ কিনে ফেলেন। কিন্তু বাস্তবে সেই দর ছিল দু’দিনের পুরনো। বিষয়টি জানাজানি হতেই রুপোর লগ্নিতে ধস নামে এবং একদিনেই দুই অঙ্কের বেশি সূচক পড়ে গিয়ে ইটিএফ বাজার অস্থির হয়ে ওঠে। এই ধরণের লোকসান ও ঝুঁকি এড়াতেই এবার কড়া পদক্ষেপ নিল সেবি কর্তৃপক্ষ । জানা গেছে আগামী ১লা সেপ্টেম্বর থেকে যে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, তার মূল দিকগুলি হলো:

আগের দিনের ক্লোজিং প্রাইস: এখন থেকে আর দু’দিনের পুরনো দাম নয়, বরং আগের দিন বাজার বন্ধ হওয়ার সময়কার দামের (Closing Price) উপর ভিত্তি করে নির্ধারিত হবে পরের দিনের ইটিএফ দর। ডায়নামিক প্রাইস ব্যান্ড: সোনা-রুপোর ইটিএফে দৈনিক লেনদেনের একটি নির্দিষ্ট সীমা বা ডায়নামিক প্রাইস ব্যান্ড চালু করা হচ্ছে। প্রি-ওপেন অকশন: সাধারণ বাজার খোলার আগেই লেনদেনের বিশেষ সুবিধা বা প্রি-ওপেন অকশন চালু করার কথা ঘোষণা করেছে সেবি কর্তৃপক্ষ । এর ফলে দামের আকস্মিক ওঠানামা বা অস্থিরতা (Volatility) নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠবে । আমেরিকা ইরান যুদ্ধ থামার পর থেকেই ভারতের শেয়ার বাজার ফের চাঙ্গা হয়ে উঠছে । মুম্বাই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (BSE & NSE) ইতিমধ্যেই বিদেশি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) একাংশ ফিরে এসেছেন বলে খবর । সেনসেক্স ও নিফটি ঊর্ধ্বমুখী হওয়ায় আমজনতা তথা খুচরো বিনিয়োগকারীদের মধ্যে কাগুজে সোনা ও রুপো কেনার ধুম লেগেছে। দেশের তাবড় ব্রোকারেজ ফার্ম এবং আর্থিক বিশ্লেষকদের দাবি, সেবির এই নতুন সিদ্ধান্তের ফলে বাজারের অভ্যন্তরীণ ঝুঁকি অনেকটাই কমে যাবে। খোলা বাজারের সঙ্গে সঠিক সামঞ্জস্য থাকায় খুচরো বিনিয়োগকারীরা নিখুঁত মূল্যে কেনাবেচা করতে পারবেন, যা দীর্ঘমেয়াদে তাঁদের পকেটে মোটা মুনাফা নিশ্চিত করবে।

You may also like

Leave a Comment