Home » Blog » প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা EPFO-র বিশেষ অনুষ্ঠান

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা EPFO-র বিশেষ অনুষ্ঠান

আগরতলায় EPFO-র বিশেষ অনুষ্ঠান, যুব সমাজের কর্মসংস্থান নিয়ে বড় উদ্যোগ

by Planet Tripura
0 comments 14 views

আগরতলা, ১৯ জুন:
ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর আগরতলা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ (PMVBRY)-এর আওতায় আগরতলা টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ, পরিসংখ্যান, তাঁত ও হস্তশিল্প এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PMVBRY)-এর বিভিন্ন দিক, কর্মসংস্থান সৃষ্টিতে এর ভূমিকা এবং কর্মী ও নিয়োগকর্তাদের জন্য উপলব্ধ বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে কীভাবে যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব, সে বিষয়েও আলোকপাত করা হবে।

EPFO-র আধিকারিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

You may also like

Leave a Comment