Home » Blog » বিশালগড়ের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবি কংগ্রেসের

বিশালগড়ের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবি কংগ্রেসের

by Planet Tripura
0 comments 9 views

বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও করলো কংগ্রেস

সোমবার বিশালগড়ে শিক্ষকের উপর প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠে।সোমবার রাতে এই সমাজদ্রোহীদের এই ধরনের তান্ডব থেকে বাচতে মঙ্গলবার দুপুরে সিপাহীজলা জেলা ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও এবং ডেপুটেশান প্রদান করে। এদিন জেলা ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে অভিযুক্তদের দ্রুত শাস্তি জানান কংগ্রেস নেতৃত্বরা।সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বিশালগড়ের মানুষ এই ধরনের বিক্ষিপ্ত ঘটনাগুলি থেকে বাঁচতে পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে। তাই বিশালগড়ের আইনশৃঙ্খলা কে স্বাভাবিক রাখতে সমাজদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেন গ্রহণ করা হয়।

You may also like

Leave a Comment