Home » Blog » ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কৈলাশহর খণ্ডযুদ্ধ

ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে কৈলাশহর খণ্ডযুদ্ধ

by Planet Tripura
0 comments 6 views

ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবীতে কৈলাশহর কুবঝার এলাকায় মিছিলকে কেন্দ্র করে পুলিশ এবং মিছিল কারীদের মধ্যে হাতাহাতি খন্ড যুদ্ধ। আহত বেশ কয়েকজন। পরে কাঁদানো গ্যাস ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে শনিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল অনুস্টিত হয়েছে। মিছিল চলাকালীন মিছিলকারীদের মধ্যে থাকা একাংশ উশৃংখল যুবক পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে। এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল এবং কাঁচের বোতল নিক্ষেপ করায় SDPO সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। ঘটনা কৈলাসহরের কুবঝার এলাকায়। এই ঘটনায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র আতংক বিরাজ করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, বারো এপ্রিল শনিবার কৈলাসহর যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে ওয়াকফ সংশোধন বিল প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুস্টিত হয়। বিক্ষোভ মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে কুবঝার এলাকায় আসার পর মিছিল কারীরা পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ঘটনাস্থলে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী, ইরানি থানার ওসি অরুনদয় দাস, ডি.এস.পি উৎপলেন্দু দেবনাথ সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিক সহ টি.এস.আর এবং কেন্দ্রীয় বাহিনীরাও ছিলো। পুলিশের সাথে ধাক্কাধাক্কি করতে করতে মিছিল কারীদের মধ্যে কতিপয় উশৃংখল যুবক পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল এবং কাঁচের বোতল দিয়ে ঢিল মারতে শুরু করে। সেই ঢিলের আঘাতে কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, পুলিশ ইন্সপেক্টর যতীন্দ্র দাস সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীরা গুরুতর জখম হন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাটি চার্জ করলে মিছিল কারীরা পালিয়ে যায়। অন্যদিকে গুরুতর জখম পুলিশ কর্মীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধামবিকা আর, নর্দান ডি.আই.জি রতি রঞ্জন দেবনাথ ঘটনাস্থলে এসে সার্বিক খোঁজ খবর নেন। ঘটনা পর ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধামবিকা আরের সাথে মিছিলের নেতৃত্বকারী মো: বদরুজ্জামানের কথা কাটাকাটি হয়েছে। পুলিশ সুপার বদরুজ্জামানকে ধমকির সুরে সর্তক করতেই বদরুজ্জামান পুলিশ সুপারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে, ধমকি দিয়ে কথা বলবেন না। আস্তে এবং ভদ্র ভাবে কথা বলুন। এরপর পুলিশ সুপার সুধামবিকা আর নম্র হয়ে যান। ঘটনার পর নর্দান ডি.আই.জি রতি রঞ্জন দেবনাথ জানান যে, পরিস্থিতি শান্ত রয়েছে
অন্যদিকে মো: বদরুজ্জামান জানান যে, পুলিশের লাটি চার্জে প্রচুর মানুষ আহত হয়েছেন পরিস্থিতি উত্তপ্ত করার জন্য পুলিশ দায়ী বলেও জানান

You may also like

Leave a Comment