প্ল্যানেট ত্রিপুরা নিউজ :২৬.১০.২০২৪ :- আজ সকালে চম্পকনগর শুভামণি পাড়ায় দুটি শিশু, শব্দ বাজি হাতে ফেটে গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে একজনের নাম কৌশল দেববর্মা ও আরেক জনের নাম আয়ুষ দেববর্মা বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায় -পাশের বাড়িতে এই দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিলো বাজি নিয়ে। আচমকাই তাদের হাতে থাকা শব্দ বাজিটি হাতে ফুটে যায় , এতে দুইটি শিশুই অল্প বিস্তর আহত হয়েছে , বাড়ির লোকজন শিশুদের প্রথমে চম্পক নগর প্রাথমিক সাস্থ কেন্দ্রে নিয়ে যায় কিন্তু প্রাথমিক হাসপাতের ডাক্তার শিশুদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেন । বর্তমানে শিশুদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে । তাদের অবস্থা সংকটজনক হলেও চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ঘটনাটি আবারও বাজির ব্যবহারের বিপদ ও এর মারাত্মক পরিণতির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু বর্তমানে শহরের বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে শব্দ বাজি । স্থানীয় জনগণ এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন যাতে শব্দ বাজি ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
চম্পকনগরে শব্দ বাজি বিস্ফোরণে আহত দুই শিশু, চলছে জিবি হাসপাতালে চিকিৎসা
7