Home » Blog » বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

by Planet Tripura
0 comments 7 views

আজ বিশ্ব পর্যটন দিবস। এই দিবসকে সামনে রেখে ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে নানা অনুষ্ঠান হতে নেওয়া হয়েছে। এরমধ্যে সকালে রাজবাড়ী প্রাঙ্গন থেকে এক বাইসাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও পর্যটন দপ্তরের মাননীয় অধিকর্তা প্রশান্ত বাদল নেগি সহ অন্যান্যরা। আজ অর্থাৎ ২৭ শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। প্রতিবছরের মত আজকেও এই বিশেষ দিনটাকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রাজবাড়ী প্রাঙ্গন থেকে এক বাইসাইকেল রেলি আয়োজন করা হয়। সংশ্লিষ্ট রেলিটি পর্যটন সম্পর্কিত বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে।এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি প্রমূখ। এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করে পর্যটনের বাস্তব ভিত্তি তুলে ধরেন রাজ্যপাল। বিশেষ করে প্রাচীন সময়ের সাথে তুলনা করে এই সময়ের মধ্যে পর্যটনের গুরুত্ব কিভাবে বৃদ্ধি পেয়ে চলেছে সেই বিষয়টা নাতি দীর্ঘ আকারে তুলে ধরেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল এবং দাবি করেন বর্তমান সময়ে মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। এই সময়ের মধ্যে পর্যটন মানেই শুধু নান্দনিক সৌন্দর্য না পর্যটন মানেই হচ্ছে শিল্প, নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে পর্যটনকে এভাবেই ব্যাখ্যা করেন রাজ্যের রাজ্যপাল।এদিকে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজকের দিনে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং দাবি করেছেন ত্রিপুরা রাজ্যে এই সময়ের মধ্যে পর্যটনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেছেন রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক যে অনুষ্ঠান আয়োজন করা হবে সে অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment