সিপিআইএম দলের নেতাদের মুখে ছিল মধু অন্তরে ছিল বিষ। সিপিআইএম দল ১০ বছরে এজি এবং ২০ বছরে পিএম অর্থাৎ পার্টি সভ্য পদ দেয়। যার ফলে বেকার যুবক-যুবতীরা বয়স উত্তীর্ণ হয়ে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সিপিআইএম দল বেকার যুবক-যুবতীদের জন্য বিগত ২৫ বছরেও কিছু করেনি। ভবিষ্যতেও করতে পারবেনা। সিপিআইএম দল করতে করতে পায়ের জুতো ছিড়ে যায় মাথার চুল উঠে যায় এরপরেও তারা যুবকদের জন্য কিছু করেনা। তাদের শ্লোগান শুধু লড়াই লড়াই লড়াই আর কেন্দ্রীয় বঞ্চনা। তাই সিপিআইএম দলে এখনো যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে এই দল ত্যাগ করে তিপ্রা মথা দলে এসে যোগদানের জন্য আহ্বান জানান তিপ্রা মথা দলের মাইনোরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়া ১৭ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রমোদনগরে। ১৭ গোলাঘাটি তিপ্রা মথা দলের মাইনোরিটি ব্লক কমিটির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয় প্রমোদনগর বাজার স্থিত প্রমোদনগর কমিউনিটি হলে। হলে আয়োজিত এই সভায় শাহ আলম মিয়া আরো বলেন তিপ্রা মথা দলের নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের মুখে ও মধু অন্তরেও মধু। তিনি পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একটি সুন্দর ত্রিপুরা গড়তে চান। তিনি সাম্প্রদায়িকতা কে প্রশ্রয় দেন না। যখনই রাজ্যের কোথাও মাইনোরিটি অংশের কোন মানুষ আক্রান্ত হয়েছে। তখনই মহারাজ ঝাঁপিয়ে পড়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তাই সবাইকে ভুল পথ ছেড়ে তিপ্রা মথা দলে যোগদানের আহ্বান জানান শাহ আলম মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা সহ গোলাঘাটি মাইনোরিটি ব্লক কমিটির অন্যান্য নেতৃত্বরা। বিধায়ক ও আলোচনা করতে গিয়ে বলেন মাইনোরিটি সম্প্রদায়ের প্রতি রয়েছে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের অফুরন্ত ভালোবাসা। তাদের উন্নয়নের জন্যও প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিল মাইনরিটি সম্প্রদায়ের লোকজন।
More Popular from Planet Tripura
গণমাধ্যম জনগণের শক্তি
- Advertisement -



বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিবৃতি, কী বলছে ইসলামাবাদ?
হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার…
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিবৃতি, কী বলছে ইসলামাবাদ?
হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগের পরই বাংলাদেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। সেদেশের সংখ্যালঘুদের উপর হামলার…
‘ঋতুস্রাবের তৃতীয় দিন নামতে হওয়ায় ক্লান্ত লাগছিল’, চতুর্থ হয়ে বললেন চানু
টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)। তাঁকে ঘিরে আশার পারদ চড়তে শুরু করে দিয়েছিল।…
নীরজ সোনা জিতলেই ভক্তদের জন্য বিরাট পুরস্কার, সোশাল মিডিয়ায় ঘোষণা পন্থের
গত অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবারও ‘সোনার ছেলে’কে নিয়ে আশাবাদী গোটা দেশ। ভিনেশ…