একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি! ঘটনায় আতঙ্ক গোটা এলাকা জুড়ে।
জানা গেছে জানা গেছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম কাঞ্চনমালা এলাকার পরেশ মজুমদার, প্রবীর মজুমদার এবং প্রশান্ত চৌধুরীর বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে তিনটি গরু চুরি করে নিয়ে যায়, চুরি হয়ে যাওয়া এই তিনটি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। গত দুই বছর আগেও ঠিক একই কায়দায় কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকা থেকে দুই বাড়ি থেকে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছিল। আজ এতদিন পর আবারো পুনরায় সক্রিয় হয়ে ওঠে চোরের দল, ঠিক একই কায়দায় বৃহস্পতিবার গভীর রাতেও পশ্চিম কাঞ্চনমালা এলাকা থেকে একই পাড়ার তিন বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়ে গিয়েছে। শুক্রবার সকালে ভুক্তভোগীরা ঘর থেকে গরু বের করতে গেলেই গরু চুরির ঘটনাটি তাদের নজরে আসে। তাদের চিৎকার ে ছুটে আসে আশেপাশের বাড়ি ঘরের লোকজন। খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে এই গরু চুরির ঘটনাটি সরজমিনে তদন্ত করে। এদিন গভীর রাতে চোরের দল আরো একাধিক বাড়ি থেকে গরু চুরির জন্য চেষ্টা করে কিন্তু তা সক্ষম হয়নি। শুক্রবার সকালে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে এক ভুক্তভোগী পরেশ মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন এই গরুর দুধ বিক্রি করেই মূলত তিনি সংসার প্রতিপালন করে থাকেন, প্রতিদিন তিনি চার থেকে পাঁচ লিটার দুধ বিক্রি করছেন। এই অবস্থায় তিনি মানসিক এবং আর্থিক দিক দিয়ে অনেকটাই ভেঙ্গে পড়েছেন। এইভাবে একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরির ঘটনায় এলাকার অন্যান্য গো- পালকরা রীতিমতো আতঙ্কিত। ভুক্তভোগী পরেশ মজুমদার, প্রবীর মজুমদার এবং প্রশান্ত চৌধুরী পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন পুলিশ যদি একটু চেষ্টা করে তাহলে অবশ্যই তাদের গরু সহ গরু চোর পুলিশের হাতে ধরা পড়বে, তাই পুলিশ যেন তাদের বাড়ি থেকে চুরি যাওয়া গরুগুলি সহ চোরের দলকে জালে তুলতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে।