Home » Blog » লক্ষ্মীনারায়ণ বাড়িতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

লক্ষ্মীনারায়ণ বাড়িতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

আম্মাবুচি উপলক্ষে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে উপচে পড়া ভক্তদের ভিড়

by Planet Tripura
0 comments 38 views

আগরতলা প্রতিনিধি :- আম্মাবুচি উপলক্ষে ত্রিপুরার রাজধানী আগরতলাস্থিত লক্ষ্মীনারায়ণ বাড়িতে আজ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এই পুণ্যলগ্নে মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে রাঙিয়ে দেন। সিঁদুর খেলায় মেতে ওঠেন মন্দিরে আগত মহিলা ভক্তরা, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। ভক্তি ও উৎসবমুখর পরিবেশে সারাদিন ধরে চলে পূজা-অর্চনা।

You may also like

Leave a Comment