নিজস্ব প্রতিনিধি, আগরতলা: আগরতলার আড়ালিয়া শালবন এলাকায় বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। প্রতাপগড় যুব মোর্চার সভাপতি মনিশ চক্রবর্তীর অভিযোগ, ঘটনার নেপথ্যে দীর্ঘদিন ধরে চলা চোলাই মদ ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ কারবার জড়িত কিন্তু প্রশাসন কোন বেবস্থা নিচ্ছে না ।
অভিযোগ অনুযায়ী, ২৬.০৬.২০২৬ ইং রাতে যুব মোর্চার দুই কর্মী বিশ্বজিৎ দেবনাথ ও বিনয় দেবনাথ বাড়ি ফেরার সময় শালবাগ এলাকার একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটর সাইকেল সরানোর অনুরোধ করেন। অভিযোগ, এরপর দোকান থেকে কয়েকজন বেরিয়ে এসে তাদের ওপর চড়াও হয় ।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের অ ভিযোগের ভিত্তিতে আজ পুলিশের উপস্থিতিতে ওই মাংসের দোকানে তল্লাশি চালানো হয়। অভিযোগ অনুযায়ী, তল্লাশিতে চোলাই মদসহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে দোকান টি থেকে। জানা যায় বিজেপি কর্মী নাম দিয়ে এই ধরণের অবৈধ কায্যকলাপ ছালাত দোকানের মালিক। এছাড়াও প্রবীর মজুমদার নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বর্তমানে কলেজ টিলা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং বড় বড় রাঘব বোয়ালের নাম উঠে আসছে। ঘটনাকে কেন্দ্র করে আড়ালিয়া শালবন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।