আগরতলা প্রেস ক্লাবে তিন দিনব্যাপী চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক কর্মশালা শুরু
নিজস্ব প্রতিনিধি, আগরতলা:
আগরতলা প্রেস ক্লাবে নীলকণ্ঠ সোসাইটি কালচারাল অর্গানাইজেশন এবং কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী চলচ্চিত্র, টেলিভিশন ও গণমাধ্যম বিষয়ক একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয় । এই কর্মশালায় চলচ্চিত্র নির্মাণ, টেলিভিশন প্রযোজনা, গণমাধ্যমের বিভিন্ন দিক এবং আধুনিক মিডিয়া চর্চা নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞদের মাধ্যমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন বলে আসা ব্যক্ত করেন ।
অনুষ্ঠানের আয়োজকদের মতে, বর্তমান প্রজন্মের আগ্রহী শিক্ষার্থী, নবীন চলচ্চিত্রকর্মী এবং সংস্কৃতিপ্রেমীদের জন্য এই কর্মশালা একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক উদ্যোগ। এর মাধ্যমে তারা গণমাধ্যম ও চলচ্চিত্র জগতের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। আয়োজক সংস্থার আশা, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে ত্রিপুরায় চলচ্চিত্র ও গণমাধ্যম চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দৃঢ় রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।