Home » Blog » সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ

সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ

১ অক্টোবর থেকে কার্যকর নতুন সিদ্ধান্ত, ডিএ-ডিআর বেড়ে ৪৪ শতাংশ ও HRA ৮ থেকে ১০ শতাংশ

by Mithun Bhowmik
0 comments 2 views
TRIPURA-GOVT-EMPLOYEES-DA-HRA-HIKE

আগরতলা, ৬ অক্টোবর: রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এর ফলে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মোট DA-DR বেড়ে ৪৪ শতাংশ হবে। নতুন হার ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।

একইসঙ্গে নিয়মিত সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন বেসিক পে-এর ৮ শতাংশ হারে HRA দেওয়া হতো। এবার তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। নতুন হারে সর্বোচ্চ মাসিক HRA-র সীমাও ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, কর্মচারীদের স্বার্থ এবং রাজ্যের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। DA-DR বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বছরে প্রায় ৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। চলতি অর্থবর্ষে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা বলে জানানো হয়েছে।

HRA বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বছরে প্রায় ১৪১.৯৬ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রশাসন ও জনসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের কল্যাণে আর্থিক সক্ষমতার মধ্যে থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

You may also like

Leave a Comment