Home » Blog » ত্রিপুরা ভিলেজ কমিটি নির্বাচনে

ত্রিপুরা ভিলেজ কমিটি নির্বাচনে

৭৭.৫০ শতাংশ ভোট এনডিএর, তিপ্রা মথা ৩,৪২৮, বিজেপি ৮৫৯ ও আইপিএফটি ৩৩ আসনে জয়ী

by Mithun Bhowmik
0 comments 2 views
TRIPURA VC ELECTION RESULT 2026

আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (TTAADC) ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের তিন শরিক—তিপ্রা মথা পার্টি (টিএমপি), বিজেপি ও আইপিএফটি—মিলিতভাবে ৭৭.৫০ শতাংশ ভোট পেয়ে ৪,৩২০টি আসনে জয়লাভ করেছে। রাজ্য নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ফলাফলে তিপ্রা মথা ৪৬.৭৬ শতাংশ ভোট পেয়ে ৩,৪২৮টি আসনে জয়ী হয়েছে। বিজেপি ২৮ শতাংশ ভোট পেয়ে ৮৫৯টি এবং আইপিএফটি ২.৭৪ শতাংশ ভোট পেয়ে ৩৩টি আসনে জয় পেয়েছে।

ভিলেজ কমিটির সংখ্যাগরিষ্ঠতার হিসাবেও তিপ্রা মথা এগিয়ে রয়েছে। দলটি ৪৫৭টি ভিলেজ কমিটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপি ৯৪টি, সিপিআই(এম) দুটি এবং আইপিএফটি দুটি ভিলেজ কমিটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ৩১টি ভিলেজ কমিটি নির্দলদের দখলে রয়েছে।

অন্যদিকে, সিপিআই(এম) ১২.৯০ শতাংশ ভোট পেয়ে ৮৭টি আসন, নির্দল প্রার্থীরা ৭.৭৪ শতাংশ ভোট পেয়ে ১৭৩টি এবং কংগ্রেস ১.৮৬ শতাংশ ভোট পেয়ে ১৪টি আসনে জয়লাভ করেছে। তিনটি আসন শূন্য রয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৫ লক্ষ ৪০ হাজার ৪৩৬টি ভোট পড়েছে। এর মধ্যে ৬,৬২৮টি ইডিভি ভোট। মোট ভোটদানের হার ছিল ৮১.২৯ শতাংশ। ৫ অক্টোবর ৪৪টি গণনাস্থলের ৪৫টি গণনাকক্ষে ভোট গণনা শুরু হয় এবং নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা রাখা হয়েছিল।

You may also like

Leave a Comment