Home » Blog » ‘সেবা সংকল্প অভিযান’-এ বৃক্ষরোপণ

‘সেবা সংকল্প অভিযান’-এ বৃক্ষরোপণ

‘এক পেড় মা কে নাম’ বার্তা সামনে রেখে বৃক্ষরোপণ, মন্দির প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য

by Mithun Bhowmik
0 comments 19 views
Seva Sankalp Tree Plantation

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়।

রবিবার ৩১ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণে ‘এক পেড় মা কে নাম’ আহ্বানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। পরে ওয়ার্ড অফিস সংলগ্ন শ্রী শ্রী ছিন্নমস্তা কালী মন্দির প্রাঙ্গণে সাফাই অভিযান সংগঠিত হয়।

স্বচ্ছতা অভিযানে হাতে ঝাড়ু নিয়ে অংশ নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। মন্দির প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস, ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

You may also like

Leave a Comment