আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে ভারত বিকাশ পরিষদের উত্তর-পূর্ব অঞ্চল ও ত্রিপুরা প্রান্তের উদ্যোগে অনুষ্ঠিত হলো জাতীয় দলগত গানের প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা প্রান্তের প্রান্তীয় সভাপতি বিচারপতি স্বপন চন্দ্র দাস, উত্তর-পূর্ব অঞ্চলের আঞ্চলিক সাধারণ সম্পাদক ড. মুনীন্দ্র মিশ্র, উত্তর-পূর্ব অঞ্চলের পৃষ্ঠপোষক তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস। অনুষ্ঠানে ভারত বিকাশ পরিষদের জাতীয় সদস্য ড. রতন মজুমদার এবং সঞ্চালক জবা ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।
জাতীয় দলগত গানের এই প্রতিযোগিতায় বিভিন্ন দল অংশগ্রহণ করে। সংগীত পরিবেশনের মাধ্যমে দেশাত্মবোধ, জাতীয় ঐক্য এবং সাংস্কৃতিক চেতনার বার্তা তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।