Home » Blog » ৮০ হাজার টাকা-সহ

৮০ হাজার টাকা-সহ

যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ খুঁজে পেয়ে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন উদয়পুরের অটোচালক

by Mithun Bhowmik
0 comments 21 views
Udaipur Auto Driver Honesty

উদয়পুর: যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা প্রায় ৮০ হাজার টাকা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার নজির গড়লেন উদয়পুরের অটো রিকশাচালক আক্তার হোসেন। তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষ।

জানা যায়, শনিবার রাত প্রায় ৮টা ২০ মিনিট নাগাদ মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর উদয়পুর রমেশ চৌমুহনী থেকে একটি অটোরিকশায় ওঠেন। তাঁর গন্তব্য ছিল কাকরাবন মোটরস্ট্যান্ড। রাত প্রায় ৯টা নাগাদ সেখানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় তাড়াহুড়োয় নিজের একটি ব্যাগ গাড়ির পেছনের আসনে ফেলে যান তিনি।

পরদিন সকালে রাজধরনগর এলাকার বাসিন্দা অটোচালক আক্তার হোসেন গাড়ি পরিষ্কার করার সময় ব্যাগটি দেখতে পান। ব্যাগ খুলে প্রায় ৮০ হাজার টাকা রয়েছে জানতে পেরে তিনি মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। ব্যাগে থাকা ফোন নম্বরের সূত্র ধরে রতন সূত্রধরের সঙ্গে যোগাযোগ করেন।

এরপর রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ রতন সূত্রধর উদয়পুরে এসে রাজারবাগ গর্জনমুড়া অটোরিকশা স্ট্যান্ডে স্থানীয় শ্রমিক ও চালকদের উপস্থিতিতে আক্তার হোসেনের কাছ থেকে ব্যাগটি বুঝে নেন।

হারানো টাকা ও ব্যাগ ফিরিয়ে দেওয়ার ঘটনায় আক্তার হোসেনের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা।

You may also like

Leave a Comment