Home » Blog » প্রতাপগড়ে ৪৩ নম্বর ওয়ার্ড

প্রতাপগড়ে ৪৩ নম্বর ওয়ার্ড

মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে নতুন ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধন

by Mithun Bhowmik
0 comments 16 views
Pratapgarh Ward Office Inauguration

আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের অন্তর্গত প্রতাপগড় বাজার সংলগ্ন ৪৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার হাত ধরে নতুন অফিসের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অভিজিৎ মল্লিক-সহ পুর নিগম ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

নতুন ওয়ার্ড অফিস চালুর ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা পুর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কাজ আরও সহজে সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

You may also like

Leave a Comment