Home » Blog » ৫০ জনের স্বেচ্ছা রক্তদান

৫০ জনের স্বেচ্ছা রক্তদান

অ্যাসেম্বলি অব জার্নালিস্টের উদ্যোগে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে কর্মসূচি, উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা

by Mithun Bhowmik
0 comments 2 views
অ্যাসেম্বলি অব জার্নালিস্টের রক্তদান শিবির, জিবি হাসপাতালকে ৫টি হুইলচেয়ার

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের উদ্যোগে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন এবং মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ সংগঠনের কর্মকর্তারা।

রক্তদানের পাশাপাশি আগরতলা জিবি হাসপাতালের জন্য অ্যাসেম্বলি অব জার্নালিস্টের পক্ষ থেকে পাঁচটি হুইলচেয়ার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হুইলচেয়ারগুলি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান একটি মহান সামাজিক ও মানবিক কাজ। স্বেচ্ছায় রক্তদান সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি রক্তদাতাদের ধন্যবাদ জানান এবং সমাজের সকল স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করাও তাদের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার কথা জানানো হয়।

You may also like

Leave a Comment