Home » Blog » নির্বাচন কমিশনে TISF-এর স্মারকলিপি

নির্বাচন কমিশনে TISF-এর স্মারকলিপি

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনিক পদক্ষেপের দাবি প্রতিনিধিদলের

by Mithun Bhowmik
0 comments 15 views
TISF-VC-ELECTION-COMPLAINT

আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরির অভিযোগ তুলল TISF। শনিবার আগরতলার গোর্খাবস্তিস্থিত রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনের প্রতিনিধিদল।

TISF-এর অভিযোগ, ভিসি নির্বাচনকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি সাম্প্রদায়িক ও বিভেদমূলক পরিবেশ সৃষ্টি করে রাজ্যের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এদিনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন MDC সূরজ দেববর্মা, TISF টাউন কমিটির কনভেনার অমৃত্রিয়াং, TWF-এর দক্ষিণ জেলার সভানেত্রী স্বপ্নাতি রিয়াংসহ অন্যান্যরা। প্রতিনিধিদের বক্তব্য, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই বিভেদমূলক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

You may also like

Leave a Comment