Home » Blog » ধর্মনগরে বিজেপি’র জনজাগরণ কর্মসূচিতে বিশ্ববন্ধু সেন

ধর্মনগরে বিজেপি’র জনজাগরণ কর্মসূচিতে বিশ্ববন্ধু সেন

by Planet Tripura
0 comments 3 views

রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অবস্থিত অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতিভবন প্রাঙ্গণে এক জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টির ৫৬ নং ধর্মনগর মন্ডল। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্তমান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্দু সেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত আইন নিয়ে দেশব্যাপী যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার নিরসন এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা এই অভিযানের মূল লক্ষ্য। সরকার চায় যাতে সব ধর্মের মানুষ সমান আইনি অধিকার ভোগ করেন এবং দেশের সার্বিক উন্নয়নের পথে কেউ পিছিয়ে না থাকে।”তিনি আরও বলেন, “বিরোধীরা যেভাবে মিথ্যা প্রচার করছে, তার জবাব দিতে হবে তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে। জনগণের মধ্যে যদি সত্য বার্তা পৌঁছানো যায়, তবে বিভ্রান্তি দূর করা সম্ভব।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মন্ডলের সভাপতি শ্রী শ্যামল নাথ, যিনি বলেন, “এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি বিজেপির মূল নীতি ও আদর্শকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই ধর্মনগরের প্রতিটি মানুষ এই বিষয়ে সঠিক তথ্য জানুক।” এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডলের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী, এবং সাধারণ মানুষ। উক্ত অনুষ্ঠানে ওয়াকফ সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিটিকে সফল করে তোলে।

You may also like

Leave a Comment