Home » Blog » তেলিয়ামুড়া পঞ্চায়েত কার্যালয় পরিদর্শনে জেলাশাসক

তেলিয়ামুড়া পঞ্চায়েত কার্যালয় পরিদর্শনে জেলাশাসক

by Planet Tripura
0 comments 11 views

খোয়াই জেলার জেলা শাসক হিসেবে নিয়োজিত হওয়ার পর থেকে রজত পন্থ নিয়ম করে জেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। একই রকম ভাবে আজ তেলিয়ামুড়া ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন নির্মাণ কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, রাস্তাঘাট সহ একাধিক পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন করেন জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা। বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত, তুই সিন্দ্রাই বাড়ি গ্রাম পঞ্চায়েত, সর্দু করকরী গ্রাম পঞ্চায়েত ইত্যাদি পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন জেলা শাসক।
এদিকে এই পরিদর্শন সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে জেলা শাসক বিশেষ করে আদর্শ গ্রাম বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পরিকাঠামোগত এবং পরিচালনগত ব্যবস্থার ব্যাপক প্রশংসা করেন। পাশাপাশি তিনি উনার সাথে থাকা তেলিয়ামুড়া ব্লকের ভিডিও বিপ্লব আচার্যকে অনুরোধ করেন আগামী দিনে যাতে করে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিদের বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনের সুযোগ করার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জনের ব্যবস্থা করে দেন। আকরিক অর্থে আজকের এই পরিদর্শন সম্পর্কে যথেষ্ট ইতিবাচক মতামত পোষণ করেন জেলাশাসক রাজত পন্ত

You may also like

Leave a Comment