Home » Blog » সীমান্ত সুরক্ষায় রাজ্য প্রশাসন

সীমান্ত সুরক্ষায় রাজ্য প্রশাসন

অবৈধ কার্যকলাপ, চোরাচালান ও অপরাধ রুখতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ

by Mithun Bhowmik
0 comments 8 views
সীমান্ত সুরক্ষায় সমন্বয়

আগরতলা: রাজ্যের সীমান্ত সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে রাজ্য প্রশাসন, পুলিশ ও বিএসএফের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। সীমান্ত দিয়ে অবৈধ কার্যকলাপ, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে প্রশাসনকে আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি। সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

You may also like

Leave a Comment