Home » Blog » সাংবাদিকদের সুরক্ষা ও চাকরির নিশ্চয়তা

সাংবাদিকদের সুরক্ষা ও চাকরির নিশ্চয়তা

বুদ্ধগয়ার IFWJ-এর ১৩২তম জাতীয় কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত; রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ

by Mithun Bhowmik
0 comments 3 views
সাংবাদিকদের সুরক্ষা ও চাকরির নিশ্চয়তার দাবিতে দিল্লিতে আন্দোলন

সাংবাদিকদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা, পেশাগত নিরাপত্তা এবং চাকরির নিশ্চয়তার দাবিতে আগামী ২৮ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ সভা ও মহামিছিলের ডাক দিয়েছে ইন্ডিয়ান ফেডারেশন অব ওয়ার্কিং জার্নালিস্টস (IFWJ)। বুদ্ধগয়ায় সংগঠনের ১৩২তম জাতীয় কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিন দিনব্যাপী বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের সাংবাদিক ও প্রতিনিধিরা অংশ নেন। সাংবাদিকদের কর্মক্ষেত্রের সমস্যা, পেশাগত নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে আলোচনা হয়। সম্মেলনে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও অংশ নিয়ে ত্রিপুরার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

IFWJ-এর সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সভা ও মহামিছিল অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের সুরক্ষার দাবিতে বিভিন্ন রাজ্যের সাংসদ ও বিধায়কদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সম্মেলন থেকে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার দাবিতে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

You may also like

Leave a Comment