Home » Blog » মনোনয়নে বাধার অভিযোগ

মনোনয়নে বাধার অভিযোগ

বিজেপি ও তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ, পশ্চিম জেলা শাসকের কাছে ডেপুটেশন সংবাদ

by Mithun Bhowmik
0 comments 3 views
মনোনয়ন বাধায় বাম বিক্ষোভ

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি ও তিপ্রা মথার বিরুদ্ধে সরব হয়েছে বামফ্রন্ট।

অভিযোগের প্রতিবাদে সোমবার বামফ্রন্টের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে নেতা-কর্মী ও সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন।

এদিন বামফ্রন্টের রাজ্য সম্পাদক রতন দাস অভিযোগ করেন, বিরোধী দলের প্রার্থীরা যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন, সেই উদ্দেশ্যে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভোটের ময়দানেই হওয়া উচিত এবং মানুষের রায়ই শেষ কথা। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।

পরে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল পশ্চিম জেলা শাসকের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা না দেওয়ার দাবি জানানো হয়।

বামফ্রন্ট নেতৃত্বের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

You may also like

Leave a Comment