Home » Blog » বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াল চড়িলাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াল চড়িলাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা

by Planet Tripura
0 comments 11 views
Planet Tripura

বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ালো চড়িলাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকারা নিজেরাই নিজেদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা সংগ্রহ করে বন্যায় দুর্গত মানুষদের জন্য কম্বল এবং চাল ক্রয় করে শুক্রবার দিন সকালবেলা গাড়ি ভর্তি করে রওনা দেন উদয়পুর গোকুলপুর এবং খিলপাড়া এলাকায়। বন্যায় দুর্গত মানুষদের হাতে তুলে দেবেন কম্বল এবং চাল। শুক্রবার দিন গাড়ি ভর্তি করে চড়িলাম ভারতরত্ন অটল বিহারী এইচ এস স্কুল এবং চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে থেকে তারা রওনা দেওয়ার সময় শিক্ষক-শিক্ষিকারা জানান কয়েকদিন আগে ভয়াবহ বন্যায় রাজ্যের মানুষের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য শিক্ষক-শিক্ষিকারা এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। চড়িলাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এই মহতী উদ্যোগকে পুলিশ জানিয়েছে সিপাহী জলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ গোটা এলাকার শিক্ষানুরাগী মহল।

You may also like

Leave a Comment