9
এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে তিন যুবককে আটক করেছে খোয়াই মহিলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা থেকে টমটমে করে খোয়াইয়ের দিকে আসার সময় এক তরুণীর সঙ্গে বিপ্লব দাস, সুমন শুক্ল বৈদ্য ও প্রণয় দাস নামে তিন যুবক শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ওই তরুণী খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নং ২৩/২০২৬ রুজু করে তদন্ত শুরু করে।
ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৫(১) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করে পুলিশ তিন অভিযুক্তকে আটক করে আদালতে পাঠায়।
খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সাংবাদিকদের পুরো বিষয়টি জানান। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।