Home » Blog » কোটি টাকার কেলেঙ্কারি মামলায় আরও ২ জন আটক

কোটি টাকার কেলেঙ্কারি মামলায় আরও ২ জন আটক

আর্থিক কেলেঙ্কারি মামলায় আরও ২ জন আটক

by Planet Tripura
0 comments 20 views

৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি মামলায় আরও ২ জন আটক, আজ আদালতে তোলা হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : বহুচর্চিত ৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি মামলায় আরও দুই অভিযুক্তকে ধলাই জেলা থেকে আটক করে নিয়ে এসেছে পশ্চিম থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সঞ্জনা দেববর্মা এবং নন্দুরানি দেববর্মা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জনা দেববর্মা এক পুলিশ কনস্টেবলের স্ত্রী। অপরদিকে নন্দুরানি দেববর্মা পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক বলে জানা গেছে।

তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক লেনদেন ও প্রতারণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। মামলার তদন্তে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে পুলিশের অনুমান।

আজ ধৃতদের আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের রিমান্ডের আবেদন জানাতে পারে বলেও সূত্রের খবর।

ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment