Home » Blog » কল্যাণপুরে নিম্নমানের কাজে ক্ষুব্ধ বিধায়ক

কল্যাণপুরে নিম্নমানের কাজে ক্ষুব্ধ বিধায়ক

টাইলস বসানোর কাজে গাফিলতি, ক্ষুব্ধ বিধায়ক

by Planet Tripura
0 comments 20 views

কল্যাণপুর বাজারে টাইলস বসানোর কাজে গাফিলতি, ক্ষুব্ধ বিধায়ক পিনাকী দাস চৌধুরী

নিজস্ব প্রতিনিধি : জনসাধারণের টাকায় উন্নয়নমূলক কাজে গাফিলতির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল কল্যাণপুর বাজার এলাকায়। বাজারে টাইলস বসানোর কাজ পরিদর্শনে গিয়ে কাজের নিম্নমান দেখে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
পরিদর্শনের সময় তিনি অভিযোগ করেন, সরকারি অর্থ ব্যয়ে চলা উন্নয়নমূলক কাজে চরম অনিয়ম ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় মিলেছে। টাইলস বসানোর পদ্ধতি এবং কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বিধায়ক স্পষ্ট ভাষায় জানান, “জনগণের কষ্টার্জিত টাকায় কোনও ধরনের দুর্নীতি বা গাফিলতি বরদাস্ত করা হবে না।” পাশাপাশি দ্রুত কাজের মানোন্নয়ন করে সঠিকভাবে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে। এখন প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।

You may also like

Leave a Comment