অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি এল বর্মা।

by Planet Tripura
0 comments 9 views

দুই দিনের বিলোনিয়া সফরে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি এল বর্মা, তিনি কেন্দ্রীয় সরকারের খাদ্য জনসংবরণ সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের সফর সূচিতে সকাল আটটা ত্রিশ মিনিটে ভারতচন্দ্র নগর ব্লক অধীন নতুন নগর অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শনে গেলেন বি এল বর্মা, সেখানে তিনি শিশুদের সাথে মিলিত হন কথা বলেন মা এবং শিশুদের সাথে, মন্ত্রী সমাজ কল্যাণ দপ্তরের পোষণ কার্যক্রমে অংশ নেন, গর্ভবতী মায়েদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন, তিনি মায়েদের আশীর্বাদ করেন সুস্থ ও সবল শিশু জন্ম দেওয়ার, অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শন শেষে তিনি তার দুদিনের সফর সূচির বিস্তারিত ব্যাখ্যা করেন, এবং প্রশংসা করেন সরকারের কর্মসূচি রূপায়নে দপ্তরের আধিকারিকদের, আজ অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শনে মন্ত্রী বি এল বর্মার সাথে ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার , ভারতজানা নগর ব্লক ভিডিও,এবং সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। এখান থেকে তিনি চলে যান মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দিরে সেখানে পূজা দেবেন তিনি,এবং আজ বিকালের তিনি দিল্লিতে পাড়ি দেবেন বলে জানা যায়।

You may also like

Leave a Comment