Home » Blog » বিজেপি অফিসে অগ্নিসংযোগ

বিজেপি অফিসে অগ্নিসংযোগ

আসন সমঝোতা নিয়ে ক্ষোভের জেরে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ

by Mithun Bhowmik
0 comments 4 views
সাব্রুমে বিজেপি অফিসে আগুন

তিপ্রা মথার সঙ্গে আসন সমঝোতা নিয়ে ক্ষোভকে কেন্দ্র করে সাব্রুমের পশ্চিম লুধুয়া এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, মনোনয়নপত্র জমা দিতে না পেরে ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ সাব্রুম পশ্চিম লুধুয়া উপরের বাজার এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় এবং পরে সেখানে আগুন লাগিয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে দলীয় কার্যালয়ের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসন সমঝোতা ও মনোনয়নকে ঘিরে এই ঘটনার পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment