সিইএম রুনিয়েল দেববর্মার কেন্দ্রে লেফুঙ্গা ব্লকের অধীন ১০টি ভিলেজ কমিটিতে (ভিসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা। মনোনয়ন পর্ব শেষে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।
লেফুঙ্গা ব্লকের অধীন ১০টি ভিসিতে এনডিএ জোটের শরিক তিপ্রা মথা ছাড়া বিজেপি, আইপিএফটি এবং বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
ফলে সংশ্লিষ্ট ভিসিগুলিতে তিপ্রা মথার মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পুরো প্রক্রিয়াটি নির্বাচন বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষের।
মনোনয়ন প্রক্রিয়া ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য দেন লেফুঙ্গা ব্লকের রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক। মনোনয়ন জমা, যাচাই এবং প্রার্থিতা সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন।
লেফুঙ্গা ব্লকের ১০টি ভিসিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবার নির্বাচন কার্যত একতরফা হয়ে উঠেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের এই ফলাফলকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।