Home » Blog » বিহার ভোটে কংগ্রেসের খারাপ ফল, চাপে মহাজোট ও তেজস্বী

বিহার ভোটে কংগ্রেসের খারাপ ফল, চাপে মহাজোট ও তেজস্বী

by Planet Tripura
0 comments 19 views

 

বিহার নির্বাচনের প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট, মহাজোটে কংগ্রেসই হচ্ছে বড় দুর্বলতা। ৬১টি আসনে লড়ে তারা মাত্র ৭টিতে এগিয়ে আছে এবং ভোটের হার মাত্র ৮ শতাংশ। ফলে রাহুল গান্ধীর প্রচারের প্রভাব ভোটারদের মধ্যে তেমন পড়েনি বলেই বিশ্লেষকদের ধারণা। নির্বাচনের আগে তেজস্বী যাদবের সঙ্গে রাহুলের যাত্রা ও কিছু সভা থাকলেও প্রচার ততটা সক্রিয় ছিল না।
অন্যদিকে মহাজোটের সঙ্গী সিপিআই(এমএল) লিবারেশন মাত্র ২০টি আসনে লড়ে ৪টিতে এগিয়ে থেকে তুলনামূলক ভালো স্ট্রাইকরেট দেখাচ্ছে। চিরাগ পাসওয়ানের এলজেপিও ৫.৬ শতাংশ ভোট পেয়ে ২২টি আসনে উপস্থিতি জানাচ্ছে। কংগ্রেসের দুর্বল ফলের কারণে মহাজোটের সামগ্রিক আসনসংখ্যায় ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে, যা তেজস্বী যাদবের জন্য উদ্বেগের বিষয়।
এদিকে বিজেপি ও আরজেডি ভোটের হারে কাছাকাছি লড়াই করলেও আসনে স্পষ্টভাবে এগিয়ে গেরুয়া শিবির। সব মিলিয়ে কংগ্রেসের স্ট্রাইকরেট এবারও মহাজোটের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

You may also like

Leave a Comment