Home » Blog » বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ত্রিবার্ষিক অধিবেশন

বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ত্রিবার্ষিক অধিবেশন

by Planet Tripura
0 comments 12 views

নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের দুই দিনের ত্রিবার্ষিক অধিবেশনের শেষ দিনে এক মহাসভার আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়, কমলপুর মহকুমার হালহাল কমিউনিটি হলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী টিংকু রায়। এরপর মনিপুরী সম্প্রদায়ের ছেলে-মেয়েরা তাদের ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি ও রীতিনীতি অনুসরণ করে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।
উদ্বোধনী ভাষণে মন্ত্রী টিংকু রায় বলেন, “মনিপুরী সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের সমাজকে সমৃদ্ধ করে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংস্কৃতি আরো বেশি করে প্রচারিত হোক।”প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “মনিপুরী সম্প্রদায়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য নেতৃত্বে আসা অত্যন্ত জরুরি। রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া সম্ভব।” তিনি আরও বলেন, “বর্তমান বিজেপি সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে চলেছে। মনিপুরী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি সবসময় পাশে থাকব এবং নিরলসভাবে কাজ করে যাব।”অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি সাংস্কৃতিক সৌহার্দ্য ও সম্প্রদায়িক ঐক্যের বার্তা নিয়ে শেষ হয়।

You may also like

Leave a Comment