Home » Blog » বগাফা ব্লকে জোটের মনোনয়ন জমা

বগাফা ব্লকে জোটের মনোনয়ন জমা

বিজেপি–তিপ্রা মথা–আইপিএফটির প্রার্থীদের নিয়ে উৎসবের আবহ

by Mithun Bhowmik
0 comments 5 views
বগাফায় জোটের মনোনয়ন

আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের নিয়ে বগাফা ব্লকে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি। ত্রিদলীয় বৈঠকের মাধ্যমে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর মঙ্গলবার আনন্দ-উৎসাহের সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন জোটের প্রার্থীরা।

জানা গেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পর আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় তিপ্রা মথা ও আইপিএফটি। সেই সিদ্ধান্ত অনুযায়ী বগাফা ব্লকের বিভিন্ন ভিলেজে আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।

জোট নেতৃত্বের দাবি, বগাফা ব্লকের অধীনে মোট ১৪টি এডিসি ভিলেজ রয়েছে। এর আওতাধীন ১২২টি ওয়ার্ডে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে জানান নেতৃত্ব।

জোটের নেতাদের দাবি, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এডিসি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন তাঁরা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন জোট নেতৃত্ব।

এদিন মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ব্লক চত্বরজুড়ে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জোটের প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ৩৬ শান্তিরবাজার মণ্ডলের মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক।

You may also like

Leave a Comment