Home » Blog » প্রথম দিন থেকেই নিয়মিত বেতনের দাবি: শিক্ষা অধিকর্তাকে স্মারকলিপি দিল টেট শিক্ষক সমিতি

প্রথম দিন থেকেই নিয়মিত বেতনের দাবি: শিক্ষা অধিকর্তাকে স্মারকলিপি দিল টেট শিক্ষক সমিতি

by Mithun Bhowmik
0 comments 3 views

প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম চালু করা এবং সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি (SLP) প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে ত্রিপুরার টেট শিক্ষকরা। এই দুটি মূল দাবি নিয়ে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে একটি মেমোরেন্ডাম বা স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পেশ করা হয়েছে।

সংগঠনের দাবি, টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত স্কেলে বেতন প্রদান করতে হবে। এর পাশাপাশি, রাজ্য সরকার কর্তৃক মহামান্য সুপ্রিম কোর্টে যে এসএলপি প্রত্যাহার করার দাবি রয়েছে, তা অবিলম্বে কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment