Home » Blog » দুর্গোৎসব ঘিরে যাত্রাপুরে পুলিশের নেশা বিরোধী অভিযান

দুর্গোৎসব ঘিরে যাত্রাপুরে পুলিশের নেশা বিরোধী অভিযান

by Planet Tripura
0 comments 13 views
planettripura

নিজস্ব প্রতিনিধি, যাত্রাপুর, ২৭ সেপ্টেম্বর:
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর যাত্রাপুর থানার পুলিশ। শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার লক্ষ্যে বাড়ানো হয়েছে টহলদারি ও নজরদারি।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার ওসি সিতি কণ্ঠ বর্ধন-এর নেতৃত্বে দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েতের দাউদরানি পাড়ায় পরিচালিত হয় বিশেষ অভিযান।

অভিযানে খোরশেদ আলমের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১৫০ বোতল ফেন্সিডিল। ঘটনাস্থল থেকেই আটক করা হয় বাড়ির মালিককে।

পুলিশ সূত্রে খবর, এই অভিযানে অংশ নেন দুই সাব-ইন্সপেক্টর, TSR জওয়ান এবং একাধিক SPO-সহ বিশাল বাহিনী। বাজেয়াপ্ত করা হয় নেশা সামগ্রী, আটক খোরশেদ আলমকে রাতেই থানায় নিয়ে আসা হয়।

ওসি জানিয়েছেন, নেশা বিরোধী অভিযানে পুলিশের এই ধরনের তৎপরতা দুর্গোৎসব জুড়ে অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment