তেলিয়ামুড়া জুম ক্ষেতে বজ্রপাতে আহত

জুম ক্ষেতে বজ্রপাত, আহত ৯ জুমিয়া কৃষক; গুরুতর ৪ জন তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি

by Planet Tripura
0 comments 7 views

জুম ক্ষেতে বজ্রপাত, আহত ৯জন জুমিয়া কৃষক; গুরুতর আহত ৪ জন তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি

তেলিয়ামুড়া প্রতিনিধি :- তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হলেন কয়েকজন জুমিয়া কৃষক। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনায় মোট ৯ জন কৃষক আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁরা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার উত্তর মহারানীপুর এলাকার একটি জুম ক্ষেতে ৯ জন কৃষক তাদের চাষের কাজে ব্যস্ত থাকার সময় আকস্মিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বজ্রপাতসহ প্রবল বর্ষণ শুরু হয়। এই সময় আচমকা বজ্রপাতের কবলে পড়ে আহত হন কর্মরত কৃষকরা।
স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে মুঙ্গিয়াকামি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে চারজনের অবস্থা গুরুতর বলে চিহ্নিত করেন। গুরুতর আহত জিতেন দেববর্মা, বীনা রানী দেববর্মা, সুশীল দেববর্মা এবং অজয় দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া মহকুমা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বর্ষাকালে খোলা মাঠ ও জুম এলাকায় কাজের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

You may also like

Leave a Comment