Home » Blog » জিরানিয়া এসকাফ কাণ্ডে কলকাতা থেকে ধৃত অরুণ ঘোষ

জিরানিয়া এসকাফ কাণ্ডে কলকাতা থেকে ধৃত অরুণ ঘোষ

by Planet Tripura
0 comments 13 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর:
জিরানিয়া রেলস্টেশনে রেলওয়ে ওয়াগনে নেশা সিরাপ পাচার কাণ্ডে বড় অগ্রগতি। কলকাতায় গ্রেপ্তার হওয়া অরুণ ঘোষকে মঙ্গলবার ট্রানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর রাহুল আলম জানান, অভিযুক্তকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে—হিমাংশু ঝাঁ, রাজীব দাশগুপ্ত এবং অরুণ কুমার ঘোষ।

তদন্তকারীরা এখনো মুখ খুলছেন না, তবে প্রশ্ন উঠছে—এই তিনজন কি নেশা পাচার চক্রের মূল হোতা, নাকি তাদের আড়ালে আরও বড় রাঘব বোয়াল রয়েছে? পাশাপাশি, রেলওয়ে ব্যবস্থাকে কীভাবে পাচারের কাজে ব্যবহার করা হয়েছে, তাও বড় তদন্তের বিষয়।

ঘটনার ১৫ দিন পরও মামলার অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। তাদের দাবি, পুলিশি গাফিলতিতে মূল হোতারা আড়ালে চলে যাচ্ছে। এখন দেখার, ধৃতদের কাছ থেকে পুলিশ আদৌ কতটা তথ্য উদ্ধার করতে পারে এবং রাজ্যবাসী এই নেশা সাম্রাজ্যের আসল চেহারা দেখতে কতদিন অপেক্ষা করবে।

You may also like

Leave a Comment