Home » Blog » অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের ডেপুটেশন

অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের ডেপুটেশন

সমাজ কল্যাণ দপ্তরে ডেপুটেশন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের

by Planet Tripura
0 comments 28 views

 

 

২১ দফা দাবিতে সমাজ কল্যাণ দপ্তরে ডেপুটেশন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ত্রিপুরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে ২১ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।

সংগঠনের সদস্যদের অভিযোগ, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যে ভাতা পাচ্ছেন, তা বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত নয়। তাই ভাতার পরিমাণ বৃদ্ধির দাবি জানানো হয়েছে।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দৃষ্টিহীন ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। এই বিষয়গুলি নিয়ে অতীতেও বহুবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের।

ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের প্রতিনিধিরা দ্রুত ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

You may also like

Leave a Comment