Home » Blog » অমরপুর কংগ্রেসের প্রবীণ নেতা এমডিসি নির্মল চন্দ্র দাস প্রয়াত

অমরপুর কংগ্রেসের প্রবীণ নেতা এমডিসি নির্মল চন্দ্র দাস প্রয়াত

by Planet Tripura
0 comments 22 views

অমরপুরের প্রাক্তন এমডিসি নির্মল চন্দ্র দাস প্রয়াত

অমরপুর কংগ্রেসের প্রবীণ নেতা এবং ১৯৮৫ থেকে ১৯৯০ সালের প্রাক্তন এমডিসি নির্মল চন্দ্র দাস আজ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। আজ সকালে আগরতলার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত নেতা রেখে গেছেন এক পুত্র ও তিন কন্যা। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আজ সকালে আগরতলা কংগ্রেস ভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

You may also like

Leave a Comment