Home » Blog » শান্তির বাজার থানার নাকের ডগায় চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল।

শান্তির বাজার থানার নাকের ডগায় চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল।

by Planet Tripura
0 comments 50 views

শান্তির বাজার থানার নাকের ডগায় চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল।

শান্তির বাজার থানার নাকের ডগায় চুরি

Santir Bazar 04.10.2024 :- প্রতিনিয়ত শান্তির বাজার মহকুমার বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে মানুষের বাড়িঘর , রাবারের গোডাউন , বাইক কিন্তু প্রশাসনিক কর্মকর্তাদের কোন হেলদোল নেই উনারা শুধু গরুর গাড়ি ধরা ও নিজের কামাই বাণিজ্যে মত্ত। আবারো বৃহস্পতিবার গভীর রাতে শান্তির বাজারের ট্রাইজংশন এলাকা স্থিত প্রদীপ দাস স্মৃতি মার্কেটের দুইটি দোকানে চুরি সংগঠীত করে নিশিকুটম্বের দল। জানা যায় যেই দোকান গুলোতে চুরি সংগঠীত হয়েছে সেই দোকানগুলি থানা থেকে ডিল ছৌঁড়া দুরত্বে অবস্থিত। এই চুরি কান্ডে দোকান থেকে সিগারেট, ঠান্ডা সামগ্রী ও দোকানের কেশে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় নিশিকুটম্বের দল। শুক্রবার সকালবেলা দোকান খুলতেএসে চুরির বিষয়টি দোকানের মালিকের নজরে আসে। থানা সংলগ্ন এলাকায় চুরি কান্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে আমজনতা ।

You may also like

Leave a Comment