Home » Blog » মেলাঘরে ফাঁকা পেয়ে তালাবদ্ধ ঘরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

মেলাঘরে ফাঁকা পেয়ে তালাবদ্ধ ঘরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

by Mithun Bhowmik
0 comments 3 views

মেলাঘরের চর এলাকায় একটি তালাবদ্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গৃহকর্ত্রী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা লুট করে চম্পট দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সুভাষ সাহার স্ত্রী মিনতি সাহা গতকাল রাতে পারিবারিক কাজে বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়ি খালি থাকার সুযোগে চোরের দল কৌশলে একটি লাঠি ব্যবহার করে ঘরের পেছনের দরজার ভেতরের ছিটকিনি খুলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে।

এরপর ঘরের আলমারি ও বাক্স তছনছ করে সোনা ও রুপোর গয়না সহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। তবে পালানোর সময় একটি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো কারণে সেটি ঘরের পেছনের অংশে ফেলে রেখে তারা চম্পট দেয়।

আজ সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে মিনতি সাহাকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার শান্ত পরিবেশে এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চরম আতঙ্ক ছড়িয়েছে চর এলাকায়।

Leave a Comment