Home » Blog » মুঙ্গিয়াকামি থানার অভিযানে এক কোটি টাকার গাঁজা উদ্ধার

মুঙ্গিয়াকামি থানার অভিযানে এক কোটি টাকার গাঁজা উদ্ধার

by Planet Tripura
0 comments 15 views
কোটি টাকার গাঁজা উদ্ধারকোটি টাকার গাঁজা উদ্ধার

 

মুঙ্গিয়াকামি থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার চামপ্লাইবাড়ি ও উত্তর মহারানী এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ৫৮০ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) রোহন কিসান, আইপিএস-এর তত্ত্বাবধানে ওসি মুঙ্গিয়াকামির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। জানা গেছে, পাচারকারীরা গাড়িতে প্রেস ও টেলিকম সংস্থার স্টিকার লাগিয়ে গাঁজা পাচারের চেষ্টা করছিল।

অভিযানে দুটি গাড়ি আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ডি.সি.এম সূরজিৎ দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।

আইনানুযায়ী তল্লাশি চালিয়ে জব্দ করা গাঁজা ও গাড়িগুলি থানায় আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment