Home » Blog » মানব পাচার ও বাংলাদেশী প্রবেশের প্রধান করিডোর ত্রিপুরা

মানব পাচার ও বাংলাদেশী প্রবেশের প্রধান করিডোর ত্রিপুরা

by Planet Tripura
0 comments 21 views
মানব পাচারকারী

মানব পাচার ও বাংলাদেশী প্রবেশের প্রধান করিডোর হিসাবে পরিচিত পেলো ত্রিপুরা রাজ্যে

মানব পাচারকারী

মানব পাচারকারী

ত্রিপুরা রাজ্য হলো মানব পাচারের প্রধান করিডোর। এই মানব পাচারে যুক্ত রয়েছে ভারতের ও বাংলাদেশের কিছু দালাল। দালাল চক্রের হাত ধরে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে রোহিঙ্গাবাংলাদেশী নাগরিক। মানব পাচারের সাথে যুক্ত এক ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত মানব পাচারকারীর নাম নাজমুল হোসেন। তার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকায়। আগরতলা জিআরপি থানার ওসি জানান সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ-এর সহযোগিতা নিয়ে মতিনগর গিলামুরা এলাকা থেকে নাজমুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিআরপি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নাজমুল হোসেনের নাম উঠে এসেছে। সে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের অবৈধ ভাবে রাজ্যে আসতে সহযোগিতা করে। বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত নাজমুল হোসেনকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।

You may also like

Leave a Comment